শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

মেঘনায় নিখোঁজের তিন দিন পর লাশ উদ্ধার

লক্ষ্মীপুর ব্যুরো / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নৌকা ডুবিতে বাবা-ছেলে নিখোঁজের তিন দিন পর বাবা নুরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি। এর আগে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকা থেকে নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে এখনো ছেলে নুর উদ্দিন নিখোঁজ রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মাতব্বরহাট এলাকায় মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত নুরুজ্জামান উপজেলার চর ফলকন ইনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার বাসিন্দা।

এর আগে গত রবিবার ভোর রাতে দিকে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় পল্টুনের সঙ্গে ধাক্কা লেগে ৬ জনসহ একটি নৌকা ডুবে যায়। এসময় চার জেলে সাঁতরে তীরে উঠলেও দু’জন নিখোঁজ থাকে।
নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। কিন্তু সে সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দু’জনই নিখোঁজ হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ