শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

মেক্সিকোর স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ

দর্পণ ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. সোলাইমান নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্ট বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে মেক্সিকো সিটিতে আয়োজিত প্যারেডে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত মেক্সিকোর মহামান্য রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করে।

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

 

এতে আরও বলা হয়, প্যারেডে অংশগ্রহণকারী ৩৯ সদস্য বিশিষ্ট কন্টিনজেন্ট এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দু’জন অফিসার, তিনজন জেসিও, অন্যান্য পদবীর ১৬ জন সহ ২১ জন, বাংলাদেশ নৌবাহিনীর একজন অফিসার, একজন জেসিও, অন্যান্য পদবির ছয়জন সহ  আটজন, বাংলাদেশ বিমান বাহিনীর একজন অফিসার, একজন জেসিও, অন্যান্য পদবির ছয়জন সহ আটজন এবং সশস্ত্র বাহিনী বিভাগ হতে দুইজন অফিসার রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব প্রদান করা হয়েছে ।গত ১০ সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য মেক্সিকো সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন¡য়ে সশস্ত্র বাহিনীর ৩৯ সদস্য বিশিষ্ট একটি সামরিক কন্টিনজেন্ট মেক্সিকো যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ