শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

মুদ্রা পাচারকারী ও ঋণ খেলাপীরা ভয়াবহ হুমকিতে ফেলেছে: সাইফুদ্দীন

মো: কামরুজ্জামান হারুন / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, মুদ্রা পাচারকারী ও ঋণ খেলাপীদের দৌরাত্ম্যে বাংলাদেশের অর্থনীতি চরম সংকটের দিকে ধাবিত হচ্ছে।  মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলছে, চলতি ২০২২ সালের জুন মাস শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে  ১,২৫,২৫৮ কোটি টাকা৷ এটি মোট বিতরণ করা ঋণের ৮.৯৬% যা এ যাবতকালের সর্বোচ্চ খেলাপি ঋণ৷ পাশাপাশি বাংলাদেশের কর আদায় জিডিপির মাত্র ৯.৯%, ফলে বিশ্বে সর্বনিম্ন কর আদায়ের দেশগুলোর কাতারে বাংলাদেশ, এমনকি দক্ষিণ এশিয়ায়ও সর্বনিম্নে বাংলাদেশের অবস্থান । অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় পাচারকৃত অর্থ দ্রুত ফিরিয়ে আনা, খেলাপী ঋণ আদায় এবং কর আদায়ের সক্ষমতা- পরিমাণ বাড়ানো সময়ের দাবি।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী  আরো বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের বাস্তবতায় রিজার্ভ কমে যাওয়ায় ডলার সংকট তৈরি হয়েছে, জ্বালানি তেল ও গ্যাসে বাড়তি ভর্তুকি দেয়া যাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে, জ্বালানি সরবরাহ ও আমদানি কমে যাওয়ায় খাদ্য সরবরাহ, কৃষি ও শিল্প খাতে উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেতে পারে। তাই চলমান পরিস্থিতিতে মুদ্রা পাচারকারীদের প্রতিরোধ, অর্থ দেশে ফিরিয়ে আনা, খেলাপি ঋণ আদায় ও কর ফাঁকি দেয়া রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
৯ নভেম্বর রাতে চাঁদপুরের মতলব উত্তরের ষটাকী খলিফা আবূুল গণি মাইজভাণ্ডারী (রহঃ) এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আলোচনায় অংশগ্রহণ করেন,বাংলাদেশ সুপ্রিম পার্টির চাঁদপুর জেলার সভাপতি মাওঃ রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, মতলব উত্তর থানার এসআই রমিজ উদ্দিন, মাওঃ মনসুর আলী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ