শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

ঢাকা ব্যুরো চীফ / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

রাজধানীর মুগদা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।

দগ্ধরা হলেন -সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বাড়ৈ (৩২), একমাত্র ছেলে অরূপ বৌদ্ধ (৫) ও সুধাংশুর শাশুড়ি শেফালী রাণী বাড়ৈ (৫৫)।

তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে প্রিয়াংকা ও অরূপের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, সকালে রান্নাঘরে ম্যাচ জ্বালিয়ে চুলায় আগুন দেওয়া মাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে আনা হয়েছে। তাদের মধ্যে শিশু অরূপের শরীরের ৬৭ শতাংশ, সুধাংশুর ২৫ শতাংশ, প্রিয়াংকার ৭২ শতাংশ এবং শেফালির শরীরের ৩৫ শতাংশ বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। তাদের চিকিৎসা চলছে। শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র : বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ