শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ৬১ বীরাঙ্গনা

দর্পণ ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

মুক্তিযোদ্ধা আরও ৬১ বীরাঙ্গনাকে স্বীকৃতি দিয়ে তালিকা প্রকাশ করেছে সরকার। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়াল ৪০০ জনে।

সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রবীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা, ৪১ এর ৫ নম্বর ক্ষমতা বলে জামুকার ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ গেজেট প্রকাশ করা হয়। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ায় বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্য সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

সারা দেশের ৬১ জন নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে-কিশোরগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১ জন, নাটোরে ১২ জন, পিরোজপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, পটুয়াখালীতে ১৫ জন, সাতক্ষীরায় ১ জন, খাগড়াছড়িতে ১ জন, মাদারীপুরে ১ জন, বরগুনায় ২ জন, ফরিদপুরে ১ জন, বরিশালে ১ জন, কুষ্টিয়ায় ২ জন, সিলেটে ১৩ জন, গোপালগঞ্জে ২ জন ও খুলনায় ১ জন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন। উল্লেখ্য,২০১৫ সালে স্বাধীনতার ৪৪ বছর পর নারী মুক্তিযোদ্ধা হিসেবে ৮০ বীরাঙ্গনাকে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছিল সরকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ