মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ঐক্য ও সংহতির প্রেরণা৷ বৈষম্যহীনতা ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধে বাংলার মাটি ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত হয়েছে। ২ লাখ মা-বোন তাদের সম্ভ্রম বিসর্জন দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, সংগ্রামের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরা রাষ্ট্রের দায়িত্ব। তরুণরা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে।তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিজ্ঞাদ্ধ হবেন। তারা দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সকল অপশক্তিকে প্রতিহত করে এ দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করবে।
২৬শে ডিসেম্বর রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নে খলিফা শাহ্ মোহাম্মদ আজমতউল্লাহ্ খানের বাসভবনে শায়খুল ইসলাম, হযরত আল্লামা শাহ্সুফি সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কাদ্দাসাল্লাহু ছিররাহুল আজিজ) স্মরণে ওয়াজ ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,উচ্চ শিক্ষার কারিকুলামে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরো গুরুত্ব দিয়ে সকলের জন্য বাধ্যতামূলক করা হলে তরুণদের জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো বিশদভাবে জানার সুযোগ সৃষ্টি করবে৷
এর আগে গাজীপুর জেলার শ্রীপুর ও কাপাসিয়া থানার বিভিন্ন স্থানে১০টি সংক্ষিপ্ত দোয়া ও মিলাদ মাহ্ফিলে অংশগ্রহণ করে বিশেষ মুনাজাত করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। বিশেষ অতিথি ছিলেন সিংগাপুর প্রবাসী খলিফা মোতাহার হোসেন, থানা উত্তর আনজুমান সভাপতি হাফিজুল হক আইউব, নবনিবাচিত মেম্বার ও ইউনিয়ন খানেকা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ খোকা মিয়া।
আলোচক ছিলেন, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মওলানা হাফেজ কবির হোসেন মাইজভানডারী,মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা নাজের হোসাইন মাইজভাণ্ডারী, শায়ের মাওঃ মনসুর আলী মাইজভাণ্ডারী প্রমুখ।