শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

মিরপুর এলাকায় এডিস মশার ঘনত্ব বেশি: মেয়র আতিক

ঢাকা ব্যুরো / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
মো. আতিকুল ইসলাম (ফাইল ফটো) ।

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রুটো ইনডেক্স অনুযায়ী মিরপুর এলাকায় এডিস মশার ঘনত্ব তুলনামূলক বেশি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তবে তিনি বলেছেন, এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সচেতনতা ছাড়া ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

ডিএনসিসি মেয়র আরও বলেন, সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই ডিএনসিসি এলাকার ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার সকালে রাজধানীর মিরপুর-১ এলাকায় ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সুস্থতার জন্য সামাজিক আন্দোলন এবং ওলামায়ে কেরামের ভূমিকা বিষয়ে মতবিনিময়ে মেয়র বলেন, মেয়র ও কাউন্সিলরের একার পক্ষে নগর উন্নয়ন করা সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষকে অংশ নিতে হবে।

জনসচেতনতা বাড়ানোর জন্য আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান আতিকুল ইসলাম।

তিনি বলেন, সুস্থতার জন্য সামাজিক আন্দোলনে ওলামায়ে কেরামের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মসজিদের ইমাম বা খতিবগণ শুক্রবারের জুম্মার নামাজের খুতবায় এবং পাঁচ ওয়াক্ত নামাজের সুবিধাজনক সময়ে মসজিদে আগত মুসল্লীদের উদ্দ্যেশ্যে জনসচেতনতামূলক বার্তা প্রচারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

ডিএনসিসি মেয়র বলেন, স্থানীয় সংসদ সদস্য, কাউন্সিলর ও নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডেই জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। লজ্জা পরিহার করে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অফিস-আদালত কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তাই “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন”।

ডিএনসিসি মেয়র বলেন, “মাস্ক আমার, সুরক্ষা সবার” তাই বিদ্যমান করোনা পরিস্থিতিতে প্রত্যেককে সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

তিনি বলেন “সবার ঢাকা” মোবাইল অ্যাপস ব্যবহার করে যে কোন নাগরিক রাস্তা, মশক, সড়ক বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা সংক্রান্ত বিষয়ে সরাসরি তার মতামত কিংবা অভিযোগ অতি সহজেই ডিএনসিসির কাছে তুলে ধরতে পারছেন এবং দ্রুততম সময়ের মধ্যেই উক্ত সমস্যার সমাধান‌ও পাচ্ছেন।

জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ এর মুহতামিম মাওলানা বাহাউদ্দিন যাকারিয়ার সভাপতিত্বে বৃহত্তর মিরপুরের ৭টি থানার প্রায় ১ হাজার ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য আগা খাঁন মিন্টু, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান এবং সংশ্লিষ্ট কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ