শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মিথ্যা সংবাদের প্রতিবাদে কাদলা ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আফাজ উদ্দিন মানিক / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে চাঁদপুরের কচুয়ার কাদলা ইউপি চেয়ারম্যান নুরে-ই আলম রিহাতকে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকেলে ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নূরে ই আলম রিহাত।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করায় আমার বিরুদ্ধে গুলবাহার গ্রামের বেপারী বাড়ির জনৈক ইরানী বেগমের বসত ঘর ভাংচুর, মালামাল লুট, শ্লীলতাহানির অভিযোগ তুলে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে একটি কুচক্রী মহল চাঁদপুরের একটি পত্রিকায় সংবাদ পরিবেশন করেছে । আমি ওই সংবাদ ও কাল্পনিক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো উল্লেখ করেন, ইউপি নির্বাচনে আমি বিপুল ভোটে জয় লাভ করায় একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার রাজনৈতিক ও সামাজিক ইমেজ ক্ষুন্ন করার লক্ষে মিথ্যা সংবাদ পরিবেশন করে। ঈর্ষান্বিত মহলটি এলাকার মাদকসেবী ও মাদকব্যবসায়ীসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত। এলাকার বখাটে যুবকদের হাত করে এ মিথ্যা সংবাদ প্রচারসহ আমার সমাজের কল্যানে নেওয়া বিভিন্ন উদ্যোগে বাধা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরো দাবী করেন, ওই দিনের হামলা ও মারধরের সময় আমি প¦ার্শবর্তী মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। পরে ওসি সাহেবের উপস্থিতিতে ইরানী বেগমের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন। পরবর্তীতে পুলিশ উক্ত ঘটনা তদন্ত করে ইরানী বেগমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। মূলত ইরানী বেগমের লোকজনরা আমার চাচাতো ভাইসহ ১০-১২জনকে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার দুদিন পর আমার ইউনিয়ন পরিষদেও একটি কুচক্রী মহল পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর করে। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ এবং কচুয়া প্রেসক্লাবের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ