শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

মিডিয়ার ওপর ভর করে অপরাজনীতি করছে বিএনপি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি বলেছেন, ‘মিডিয়ার ওপর ভর করে মিথ্যাচারের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা অপরাজনীতি করছে। বিএনপির কিছু লোককে সারাদিন কয়েকটি মিডিয়াতে দেখা যায়। মানুষের সঙ্গে তারা নেই। অথচ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী মানুষের জন্য কাজ করতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া আওয়ামী লীগ সরকার আজ দেশকে দুর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ‘৯৬ এ বঙ্গবন্ধু কন্যা দেশে প্রথম মোবাইল আনলেন ও ইন্টারনেট এনেছিলেন। করোনাকালীন শিক্ষাক্ষেত্রে ঘাটতি পূরণে এই ইন্টারনেট সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। ফলে সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে উন্নয়নশীল দেশের কাতারে আজ বাংলাদেশ।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং।

এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।


এই ক্যাটাগরির আরো সংবাদ