শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মা ইলিশ রক্ষা এবং মাদক একটি জাতীয় ইস্যু: জেলা প্রশাসক

আশেক এলাহী / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, মা ইলিশ রক্ষা এবং মাদক একটি জাতীয় ইস্যু। এ দুটোর জন্যই সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে অন্যরা করবে না এটা হবে না। যেহেতু মাদক নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স চেয়েছেন। সুতরাং আমরা সেটাই করতে চাই। কেউ মাদক নিয়ে কাজ করবে, আবার কেউ মাদকের পক্ষে সায় দিয়ে মানববন্ধন করবে। সেটা বরদাস্ত করা হবে না। সামনের প্রজন্মকে আমরা কি উপহার দেব। আমাদের তরুণ-তরুণীরা মাদকাসক্ত হয় মেধাশূন্য হয়ে পড়ছে। এই ভয়ানক অবস্থা থেকে রেহাই পেতে সবারই আন্তরিক হতে হবে।

রোববার (১০ অক্টোবর) সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় আমাদের সবারই কাজ করতে হবে । ৭০ কিলোমিটার নদী। ষাটনল থেকে চর ভৈরবী পর্যন্ত নদীতে সারাদিন ইউএনও থাকলে মানুষের অন্যান্য সেবা কে দিবে। প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিরাও একাজে সচেষ্ট থাকতে হবে । বিশেষ করে যারা নদী এলাকার পাশে, সে সকল জনপ্রতিনিধি এ বিষয়ে আন্তরিক হবার আহ্বান জানান।

তিনি বলেন নারী নির্যাতন, অন্যায়,অত্যাচার, কিশোর গ্যাং রোধে সকলের যৌথ সহযোগীতা করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে বেশি শক্তিশালী ও কার্যকর করার জন্য সরকার তাদের ক্ষমতা দিয়েছেন।জনপ্রতিনিধিরা যদি সঠিক ভাবে এই ক্ষমতা প্রয়োগ বা বাস্তবায়ন করে সমাজে ভারসাম্য মূলক পরিবেশ তৈরি হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে। জেলা পুলিশ, টহল পুলিশ, ডিবি পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বাহিনী মাদক কারবারিদের আটক করতে কাজ করছে। ইতোমধ্যে আমরা কিছু মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন হিন্দু ধর্মীলম্বীদের আসন্ন শারদীয় দুর্গা উৎসব নিরাপদ রাখতে চাঁদপুরে জেলা পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে।আমরা নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক ভাগে কাজ করবো।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ারের সঞ্চলনায় বক্তব্য রাখেন চাঁদপুর থেকে পদোন্নতি জনিত বিদায়ী সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল, জেলা নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনুদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কে এম দিদারুল আলম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহাবুবুল আলম লিপু, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোমেনা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ, জেলা সমাজ সেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ