শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

মাস্ক ব্যবহারে বাড়ছে দাঁত ও মাড়ির সমস্যা

লাইফস্টাইল ডেস্ক / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও ঘনঘন হাত ধোঁয়ার কথা বলে আসছে বিশেষজ্ঞরা। কিন্তু এই মাস্কের কারণে দেখা দিচ্ছে দাঁত ও মাড়ির সমস্যা। এমনটাই বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ডেন্টাল হাসপাতালের চিকিৎসকরা।

ডেইলি মেইল’র বরাত দিয়ে তারা জানিয়েছে, গবেষণা চালিয়ে চিকিৎসকরা দেখেছেন দীর্ঘক্ষণ মাস্ক পরার কারণে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক রব রেমন্ডি জানান, যেসব রোগীরা দাঁতের বা মাড়ির সমস্যা নিয়ে আসছেন, তাদের এই ধরনের সমস্যা আগে কখনো ছিল না।

প্রায় ৫০ শতাংশ রোগীর এই সমস্যা দেখা দিয়েছে সম্প্রতি, যারা মাস্ক পরছেন।

কেন এ ধরনের সমস্যা হচ্ছে?

এই বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, মাস্ক পরে থাকলে মানুষ মুখ দিয়ে জোরে শ্বাস নিচ্ছেন। আর মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে মুখ শুকিয়ে যাচ্ছে। মুখ শুকিয়ে যাওয়ার জন্য স্যালাইভা বা থুথু মুখে থাকছে না। এই স্যালাইভা বহিরাগত ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ও দাঁতকে সুরক্ষিত রাখে। স্যালাইভা না থাকার কারণে ক্রমশই দাঁতের ক্ষতি হচ্ছে। একই কারণে বাড়ছে মাড়ির সমস্যাও।

সমাধানের পথ হিসেবে তারা প্রচুর পানি পান এবং মাস্ক পরে নাক দিয়ে শ্বাস নেওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ