শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

মাসুদ রানার নায়িকা পূজা চেরী

বিনোদন ডেস্ক / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
মাসুদ রানা-পূজা চেরী

বেশ আলোচনার জন্ম দিয়ে শুরু হয়েছিলো তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে সিনেমা তৈরির যাত্রা। ঘোষণার পর কেটে গেছে অনেক সময়। এখনো শুটিংয়ে নামতে পারেননি ছবির পরিচালক সৈকত নাসির। অনেক বিতর্কের পর মাসুদ রানা চরিত্রে রাসেল রানাকে পাওয়া গেলেও বাকি ছিলো এ ছবির নায়িকা নির্বাচন।

এ প্রজন্মের মেধাবী ও চাহিদাসম্পন্ন অভিনেত্রী পূজা চেরীই হতে চলেছেন দুর্ধর্ষ এজেন্ট মাসুদ রানার পর্দাসঙ্গিনী। এরইমধ্যে তার ফটোশুটও শেষ হয়েছে। এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি ঘনিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

তবে এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন সৈকত নাসির। তিনি গতকাল বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, ‘এ ছবির শিল্পী নির্বাচনের সঙ্গে আমি জড়িত নই। তাই বলতে পারছি না। এটা সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান দেখাশোনা করছে। নায়িকা যেই হোক, তার জন্য শুভকামনা থাকবে। আশা করবো পাঠকপ্রিয় ‘মাসুদ রানা’-কে নিয়ে সফল জার্নি হবে আমাদের।’

এদিকে এ ব্যাপারে জানতে পূজা চেরীর সঙ্গে যোগাযোগ করা হলে বুধবার রাতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।’

প্রসঙ্গত, কাজী আনোয়ার হোসেন রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে ঢালিউডে নির্মিত হচ্ছে দু’টি সিনেমা। এর একটি পরিচালনা করবেন সৈকত নাসির। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’র চ্যাম্পিয়ন রাসেল রানা। এ সিনেমায় দেখা যেতে পারে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমানকে।

এদিকে পূজা চেরী অভিনীত ‘শান’, ‘জিন’ ছবিগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। নতুন করে তিনি কাজ শুরু করবেন ‘হৃদিতা’ সিনেমায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ