শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

মাসজুড়ে বৃষ্টির সম্ভাবনা

বরিশাল ব্যুরো / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বরিশালে মাসজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘণ্টায় বরিশালে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ কারণে সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ উচ্চপর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, মৌসুমি বায়ু বরিশালসহ সারা দেশে সক্রিয় রয়েছে। দেশে মোট বৃষ্টিপাতের ৭০-৭৫ ভাগ হয় জুন ও জুলাই মাসে। তাই বরিশালে মাসখানেক ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, মৌসুমি বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরবর্তিত থাকবে। বরিশালে বিকাল ৩টা পর্যন্ত সর্বোচ্চ ২৬.৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময়ে ২৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসে আদ্রতা রয়েছে ৯৫ ভাগ। আগামী ২৪ ঘণ্টায় বরিশালে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে বরিশালের নদী বন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও সমুদ্র বন্দরকে  ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সংকেত আগামী ২৪ ঘণ্টা বলবৎ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


এই ক্যাটাগরির আরো সংবাদ