শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মাশরাফিসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি মাশরাফি বিন মর্তুজা, জেলা আ’লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

এ মামলায় অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল থানায় মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ।

মামলার এজাহারে জানা যায়, আসামিরা শেখ হাসিনা সরকারের দোসর ও ক্যাডার। গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, শটগান, বন্দুক, পিস্তল, হাতবোমাসহ অস্ত্র নিয়ে নড়াইল চৌরাস্তা থেকে রাসেল সেতু পর্যন্ত সমাবেশ করে।

ঘটনার দিন বিএনপিসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ছাত্র-জনতা শেখ হাসিনা সরকারের পতনে শহর অভিমুখে পৌঁছালে মাশরাফি বিন মর্তুজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, নড়াইল জেলা আ’লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর নির্দেশে মামলার ৭১ নম্বর আসামি শহরের মহিষখোলা এলাকার অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস শর্টগান দিয়ে মুহূর মুহূর গুলি বর্ষণ করে।

এছাড়া আসামিরা বন্দুক, বোমা ও ধারালো অস্ত্র দিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালালে অনেকে গুলিবিদ্ধ হন। আহত হয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।

মামলায় আরও আসামি করা হয়েছে- নড়াইল জেলা যুবলীগের সভাপতি গাউসুল আযম মাসুম, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ