শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মার্চের মধ্যে ঢাকা-চট্টগ্রামে সবার জন্য সেট টপ বক্স

নিজস্ব প্রতিবেদক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
ড. হাছান মাহমুদ ।

দেশের কেবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার পদক্ষেপ হিসেবে ৩১ মার্চের মধ্যে কেবল অপারেটররা ঢাকা ও চট্টগ্রামের সব গ্রাহকের কাছে ডিজিটাল সেট টপ বক্স পৌঁছানোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পরের ধাপে ৩১ মে’র মধ্যে সমস্ত বিভাগীয় এবং মেট্রোপলিটন শহরগুলোতেও এই ব্যবস্থা নেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় অপারেটররা সুলভে গ্রাহকদের এই বক্স সরবরাহ করবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি কেবল অপারেটর, ডিটিএইচ সেবাদাতা ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান তিনি।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, কেবল অপারেটর এবং ডিটিএইচ সেবাদাতা এবং অ্যাটকো প্রতিনিধিদের নিয়ে সম্মিলিতভাবে টিভি কেবল অপারেটিং সিস্টেম ডিজিটাল করার উদ্যোগ বাস্তবায়ন করতে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। হাইকোর্টের একটি স্থগিতাদেশ ছিল। মন্ত্রণালয় থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশটি স্থগিত করেছে। এখন ডিজিটাল করার ক্ষেত্রে আইনত প্রতিবন্ধকতা নেই।

নির্ধারিত সময়ে যারা সেট টপ বক্স নেবেন না তারা অনেকগুলো টিভি চ্যানেল থেকে বঞ্চিত হবেন উল্লেখ করে বিষয়টি মানুষকে জানাতে ব্যাপক প্রচারের জন্য অ্যাটকো’র প্রতি অনুরোধ জানান তথ্যমন্ত্রী।

সম্প্রচারমন্ত্রী বলেন, কেবল নেটওয়ার্ক ডিজিটাল করতে না পারার কারণে এই মাধ্যমে যারা যুক্ত তারা যেমন বঞ্চিত হচ্ছেন, সেই সঙ্গে দেশও বঞ্চিত হচ্ছে। এতে সরকারের প্রাপ্য ভ্যাট-ট্যাক্স ঠিকভাবে আদায় হয় না।


এই ক্যাটাগরির আরো সংবাদ