শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

মানসম্মত খাদ্য নিশ্চিত করা প্রয়োজন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসডিজির লক্ষ্য অর্জনে দেশীয় শিল্পের বিকাশে মানসম্মত পণ্য উৎপাদন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি ভোক্তাসাধারণের স্বার্থরক্ষায় মানসম্মত খাদ্য ও পণ্য প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন।

আগামীকাল ১৪ অক্টোবর ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষ্যে (১৩ অক্টোবর) দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ৫২তম ‘বিশ্ব মান দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এবছর বিশ্বমান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ার জন্য সচেতনতা বৃদ্ধির প্রয়াসে এবারের প্রতিপাদ্যটি সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, সম্পদের টেকসই উৎপাদন ও ব্যবহার, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, জলবায়ুর নেতিবাচক পরিবর্তন রোধে তড়িৎ উদ্যোগ এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সবধরনের ঝুঁকি থেকে রক্ষা করা এসডিজির অন্যতম লক্ষ্য। এবারের প্রতিপাদ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সামাজিক ভারসাম্যহীনতা দূরীকরণ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মাত্রা সীমিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই পণ্যের মান প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় বিএসটিআই ১৯৭৪ সালে আন্তর্জাতিক মান সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্টাইজেশন (আইএসও) এর সদস্যপদ লাভ করে। সদস্যপদ অর্জনের পর থেকে ‘আন্তর্জাতিক মান’ অনুসরণ করে পণ্যের মান প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশে-বিদেশে বাণিজ্য সম্প্রসারিত হয়ে নতুন নতুন বাজার উন্মুক্ত হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে দেশীয় শিল্প উদ্যোক্তা ও আমদানিকারকগণ মানসম্মত পণ্য উৎপাদন, আমদানি, বিপণন এবং পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে অধিকতর মনোযোগী হবেন বলে প্রত্যাশা করছি।”

শেখ হাসিনা বলেন, বিএসটিআই দেশের খ্যাতিমান বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং বিশেষজ্ঞগণের সহায়তায় তাঁদের গবেষণালদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে পণ্য ও সেবার মান প্রণয়ন করছে। এ সকল মান এর সঠিক বাস্তবায়ন, নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। এছাড়াও পণ্য ও সেবার মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট আইন-২০১৮ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শিল্পপণ্য ও সেবার গুণগত মান সুরক্ষায় কার্যক্রম সম্প্রসারণ ও জোরদার এবং এসডিজি’র লক্ষ্য অর্জনে বিএসটিআই আরো উদ্যোগী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

প্রধানমন্ত্রী ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষ্যে বিএসটিআই আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ