শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং রুখতে কাছিয়াড়া যুব সমাজের আলোচনা সভা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

মাদক, কিশোর গ্যাং আর ইভটিজিং রুখতে করণীয় নির্ধারণে আলোচনা সভা করেছে ফরিদগঞ্জ পৌরসভাস্থ দক্ষিণ কাছিয়াড়া যুব সমাজ। দক্ষিণ কাছিয়াড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ আব্দুর রব এর সভাপতিত্বে ২০ নভেম্বর শনিবার সন্ধ্যায় কাছিয়াড়া মহিলা মাদ্রাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের চারপাশে ক্রমবর্ধমান মাদকের কারবার, কিশোর গ্যাংয়ের উৎপাত আর ইভটিজিং দেখেই বুঝা যায় আমাদের সমাজটা দ্রুতই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশ ও জাতির সম্পদ আগামীর কান্ডারী তরুণেরা নিঃশেষ হয়ে যাচ্ছে। সমাজে অস্থিরতা, বিশৃঙ্খলা, অসিহিষ্ণুতা বেড়ে চলেছে। সমাজের গভীর থেকে এ সকল অন্যায় অনিয়ম উৎখাত করা না গেলে প্রশাসন আর আইন-আদালত দিয়ে এর পতন ঠেকানো যাবে না। তাই কাছিয়াড়া যুব সমাজের এ উদ্যোগ সমাজের জন্য অপরিহার্য একটি পদক্ষেপ। সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। ছাত্ররাজনীতির ভুল চর্চা এবং প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং মুক্ত কাছিয়াড়া উপহার দিয়ে যুব সমাজ একটি মাইলফলক রচনা করবে বলে বিশ্বাস করি।

চাঁদপুর সরকারী কলেজের শিক্ষার্থী ও ছাত্র সংগঠক নাজির আহমেদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন মিয়াজী, উপজেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান দিপু, যমুনা ট্রাভেলস’র স্বত্তাধিকারী আনোয়ার হোসেন, উপজেলা কিন্ডারগার্টেন এর সভাপতি রেজাউল করিম মাসুদ, ফরিদগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক বরকত উল্যাহ, হাফেজ আব্দুল্লাহ আল ফয়সাল, চিকিৎসক পারভেজ হোসেন, শিক্ষক জয়নাল আবেদিন, লোকমান হোসেন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ