শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

মহারণের আগে এমবাপেকে নিয়ে শঙ্কায় পিএসজি

স্পোর্টস ডেস্ক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

প্রথম লেগে জয়ের নায়ক, দ্বিতীয় লেগেও পিএসজির বড় ভরসা কিলিয়ান এমবাপে। কিন্তু তাদের সম্ভাবনার আকাশে হঠাৎই শঙ্কার কালো মেঘের আনাগোনা। অনুশীলনে চোট পেয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে বুধবার এই ফরোয়ার্ডকে পাওয়া নিয়ে এখন অনিশ্চয়তায় পিএসজি।

পিএসজির মেডিকেল বিভাগ বিবৃতিতে জানায়, সোমবার দলের অনুশীলনে বাঁ পায়ে আঘাত পান এমবাপে। দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, রিয়ালের বিপক্ষে ম্যাচ থেকে বুঝি ছিটকেই যাবেন তিনি। তবে পরীক্ষায় ততটা গুরুতর কিছু ধরা পড়েনি।

যদিও তার মাঠে নামা বা নামলেও পুরো সময় খেলা নিশ্চিত নয় এখনও। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর আরেকবার পরীক্ষা করে দেখা হবে তার অবস্থা।

চ্যাম্পিয়ন্স লিগর শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে এমবাপের শেষ সময়ের দুর্দান্ত গোলে রিয়ালকে হারায় পিএসজি। দ্বিতীয় লেগ রিয়ালের মাঠে বুধবার।

গত শনিবার লিগ ওয়ানে নিসের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি এমবাপে। বাজে খেলে ম্যাচটি হেরে যায় পিএসজি।


এই ক্যাটাগরির আরো সংবাদ