শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

মহামারি ঠেকাতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে: কাদের

দর্পণ রিপোর্ট / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

করোনা সংক্রমণের ব্যাপকতায় সরকার সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মহামারির এই আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপন করার আহবান জানিয়েছেন।

তিনি বলেন: স্বাস্থ্যবিধি না মেনে অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে, তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেওয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না, তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদের জীবন থেকে ছিটকে দিতে পারে।

ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন। এসময় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: বিএনপির বর্তমান যেমনি হতাশাগ্রস্ত তেমনি ভবিষ্যতও কুয়াশাচ্ছন্ন। সংকটের অক্টোপাস বিএনপিকে জেঁকে ধরেছে। নেতাদের হঠকারিতায় তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে।

তিনি বলেন: বিএনপি এদেশের ব্র্যান্ডেড অত্যাচারি ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী রাজনৈতিক দল। এছাড়াও দলটির নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে আবোল তাবোল বকছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।

‘সরকারের বিরুদ্ধে বিষেদাগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না’ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

‘দেশে এখন চরম দুঃসময় চলছে’, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন: দেশ নয়, চরম দুঃসময় চলছে এখন বিএনপির রাজনীতিতে।

তিনি বলেন: শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচনবিমূখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে জনবিচ্ছিন্ন করছে দিন দিন, নেতাকর্মীদের হতাশাকে করেছে দীর্ঘায়িত এবং নেতিবাচক ও অপরাজনীতিও তাদেরকে করে তুলছে জনবিচ্ছিন্ন।


এই ক্যাটাগরির আরো সংবাদ