শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন

সুমন আহমেদ / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী (সাঃ) ও আয়েশা (রাঃ) কে অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখা।

শুক্রবার (১০জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারস্থ ‘মতলব উত্তর প্রেসক্লাব’ চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা এলাকা হয়ে ছেংগারচর বাজারের চোরাস্তায় এসে সমাবেশের মাধ্যমে মানববন্ধন শেষ হয়।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. এমদাদুল হক মানিকের পরিচালনায় বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ছেংগারচর পৌর শাখার সভাপতি আবদুল মালেক খান, ছেংগারচর বাজার কারিমীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতাউল্লাহ মহসিন।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি নূর মোহাম্মদ খান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, কাউসার মেহেদী, সাহিত্য পরিষদ মতলব উত্তর চেয়ারম্যান কবি আশিক সাঈদ, মানবাধিকার সমিতি মতলব উত্তর সহ সম্পাদক মোঃ আফজাল খান, মাজহারুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক ই এম আই গাজ্জালী, প্রচার সম্পাদক. আলম শামসুজ্জামান, পৌর ধর্ম বিষয়ক সম্পাদক ও চেংগারচর মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল বাতেন ফরাজী, দূর্গাপূর ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল হাসেম কুটুম, ছেংগারচর পৌর যুবলীগ নেতা মোঃ ইয়াছিন খান, ছেংগারচর পৌর মেয়র প্রার্থী মোঃ মুকুল খান প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মপ্রান মসুলমানরা মহানবী (সাঃ)কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপমান তারা কখনোই বরদাশত করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর বক্তব্য এবং বিজিপির মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে। আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আজকের এই সমাবেশ থেকে আহ্বান করছি, বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম তৌহিদী জনতা চায় চলতি সংসদ অধিবেশনে এ বিষয়ে নিন্দা প্রস্তাব আনার জন্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ