শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

মর্ডাণ ফার্মাসিটিক্যালস  এর এম.আর.কে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

সজিব দেবনাথ, চাঁদপুর / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের অধিবাসী হাজীগঞ্জে কর্মরত মর্ডাণ ফার্মাসিটিক্যালসের এম.আর কবির হোসেনের মোটরসাইকেল আটকিয়ে তাকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ওই গ্রামের মৃত. শেয়ার আলীর ছেলে হাকিম (২০),ইব্রাহিম (২৫) মৃত. মোবারক হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৪),মৃত. হাসান আলীর ছেলে মিজানুর রহমান (৪০),আব্দুল মুনাফের ছেলে আবুল বাসার বাসু (৪০),আব্দুর রবের ছেলে আব্দুল বারেক (৫২) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এঘটনায় হামলার শিকার ক্ষতিগ্রস্থ কবির হোসেন বাদী হয়ে সোমবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২০ এপ্রিল) কচুয়া থানার এএসআই মো. এনামুল সিদ্দিকী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাদীর লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, বাদী কবির হোসেন পেশাগত কাজে তার নিজ বাড়ি কচুয়ার সফিবাদ থেকে সোমবার দুপুরে মোটরসাইকেল যোগে হাজীগঞ্জ যাওয়ার সময় সফিবাদ পশ্চিম পাড়া মবিন মাষ্টারের বাড়ির সামনে পৌছলে বখাটে হাকিমের নেতৃত্বে ৮/১০জন উশৃঙ্খল যুবক তার মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে তাকে টানা হেচড়া করে মাটিতে ফেলে দেয়।

এক পর্যায়ে হামলা চালিয়ে হামলাকারীরা তার সাথে থাকা কোম্পানির নগদ ৭৫ হাজার টাকা,একটি স্যামসাং মোবাইল ও মূল্যবান ঘড়ি ছিনিয়ে নিয়ে যায় এবং তার মোটরসাইকেল ব্যাপক ভাংচুর করে তান্ডব চালায়।

এসময় কবির হোসেনের পরিবারের লোকজন এসে বাধা দিলে শামীম,নাছির,নাজমুল,ফুহাদ,জোবায়েদসহ তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদর্শন ও মারধর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদী কবির হোসেনের সাথে উল্লেখিত বিবাদীদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো এর জের ধরে ঘটনার দিন কবির হোসেনকে একা পেয়ে মারধর ও হামলা করে প্রতিপক্ষরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ