শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

মরহুম গিয়াস উদ্দিন ছিলেন আ.লীগের একজন নিবেদিত প্রাণ

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

আলহাজ্ব এড. মোঃ নুরুল আমিন রুহুল (এমপি) বলেছেন,মরহুম গিয়াস উদ্দিন ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। ওনার মতো নেতা হারানো আমাদের দলের জন্য বিশাল শুন্যতা। গিয়াস উদ্দিন দলের নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করতেন।

শুক্রবার (১২ মার্চ) মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম এএইচএম গিয়াস উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মতলব বাজার শাহী জামে মসজিদে বাদ জুম্মা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, মতলব পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, আ’লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, ফারুক বিন জামান, এম আজিজ বাবুল, ফারুক আহমেদ বাদল, কামরুজ্জামান মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, কিশোর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম রিয়াদ।

মোনাজাত পরিচালনা করেন, মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা কোভিদ আহমেদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ