শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

মন্ত্রিত্ব একটি চ্যালেঞ্জিং জব: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক / ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মন্ত্রীর পদে থাকলে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়। এখানে অনেক সমস্যা আছে। চেয়ারে থাকলে অনেক কিছু মোকাবিলা করতে হয়। এটি একটি চ্যালেঞ্জিং জব।’

আজ শনিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের সমালোচনার জবাব দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। সংসদে এদিন পাস হয় মহাসড়ক বিল, ২০২‌১। এসময় বিরোধী দলের সংসদ সদস্যরা সড়কে প্রাণহানি ও অরাজকতা নিয়ে তীব্র সমালোচনা করেন।
বিলটির ওপর আলোচনাকালে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, সড়ক পরিবহন বিল, ২০১৮’তে পরিবহন মালিক ও শ্রমিকদের চাপে সংশোধন করে শাস্তি কমানো হচ্ছে।

জবাবে কাদের বলেন, ‘সংসদে যেটা বলা হয়েছে তা মোটেও ঠিক নয়। আপনাদের আশ্বস্ত করতে চাই, এই আইনে সাজার শৈথিল্য বা কঠোরতা কোনোভাবেই শিথিল করা হয়নি। কোনো সাজা কমানো হয়নি। আইনের যে কঠোরতা, আইনের যে স্পিরিট অরিজিনাল আইনে ছিল সেটাই আছে, সেটাই থাকবে। শুধু ভাষাগত পরিবর্তন ও প্রতিবেশী অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে আইনটিকে আমরা যুগোপযোগী করেছি।’

তিনি আরও বলেন, ‘সড়কে শৃঙ্খলা আনা শুধু সরকারের কাজ নয়। সাধারণরা আইন মানলেও ভিআইপিদের রং সাইড দিয়ে যাওয়ার প্রবণতা আছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ