শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

মধ্যরাত থেকে কুষ্টিয়ায় কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক / ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার রাত ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জেলাজুড়ে কঠোর লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন। রোববার রাত ১২টা ১ মিনিট থেকে এ লকডাউন কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জেলায় সর্বাত্মক লকডাউন চলাকালে দূরপাল্লার সব যানবহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া দোকান মার্কেটসহ সব শিল্প-কলকারখানাও বন্ধ থাকবে।

গত কয়েক দিন ধরে কুষ্টিয়াতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা। শহর থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। গত ৪৮ ঘণ্টায় জেলায় ১৮ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৭৬ জন।

এদিকে শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯ জন রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬৪ জন। ৫৪৯টি নমুনা পরীক্ষার পর এই ১৬৪ জন রোগী শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ।

এ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ১০০টি শয্যার বিপরীতে বর্তমানে ১১৫ জন রোগী ভর্তি রয়েছেন। রোগীর চাপ ঠেকাতে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল করার জন্য ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার। উদ্ভূত পরিস্থিতিতে কুষ্টিয়া পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও তা চলছে ঢিলেঢালাভাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ