শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

মধ্যরাত থেকে ইলিশ আহরণে নামছেন জেলেরা

আশেক এলাহী / ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

মা ইলিশ রক্ষা কল্পে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণে নামবেন জেলেরা। গত ৪ থেকে ২৫ অক্টোবর মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

এই অভয়াশ্রম চলাকালে জেলায় ৪৪ হাজার ৩৫ জন নিবন্ধিত জেলেকে ২০ কেজি চাল খাদ্য সহায়তা হিসেবে প্রদান করে।
গত ২২ দিনে ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ মা ইলিশ সংরক্ষণে দুই শতাধিক জেলেকে কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছে। অবশ্য অনেক জেলেই এই কর্মসূচি মেনে নদীতে মাছ ধরতে যাননি।

অপরদিকে, ২২ দিন অলস সময় কাটানোর পর রূপালী ইলিশ আহরণের বুকভরা আশা নিয়ে পদ্মা-মেঘনায় নামবেন জেলেরা। বেশ কয়েকদিন যাবৎ জাল ও নৌকা প্রস্তুতের কাজে ব্যস্ত ছিলেন তারা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, এবছর কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে। জেলেদেরও সঠিক সময়ে চাল দেওয়া হয়েছে। কর্মসূচি সফল হওয়ায় আগামী বছর ইলিশের উৎপাদন অব্যাহতভাবে বৃদ্ধি পাবে বলে আশাবাদী।


এই ক্যাটাগরির আরো সংবাদ