শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

মধ্যরাত থেকেই মেঘনায় ইলিশ ধরা সম্পূর্ণ নিষেধ

মতলব উত্তর প্রতিনিধি / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরের আমিরবাদ থেকে ষাটনল পর্যন্ত ২০ কিলোমিটিার জুড়ে নদীতে ইলিশ ধরা সম্পূর্ণ নিষেধ।


আজ রোববার (৩ অক্টোবর) মধ্যরাত থেকেই ইলিশের এ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করেছে সরকার। সে হিসেবে নিষেধাজ্ঞা চলবে আজ মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
নিষাধাজ্ঞার সময়ে ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। গত বছর এই নিষেধাজ্ঞা ছিল ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। কিন্তু এবার তা এগিয়ে আনা হয়েছে।


মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মুনয়ারা বেগম বলেন, ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় একটানা ২২ দিন মতলব উত্তরের ২০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এ সময়ে নদীতে বালু উত্তোলনে নিয়োজিত ড্রেজার ও ব্যক্তিগত স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষায় এবারও কঠোর থাকবে প্রশাসন। যেকোনো মূল্যেই এ অভিযান সফল করতে হবে। তবে এ ক্ষেত্রে নদীপাড়ের জেলে, জনপ্রতিনিধি এবং সচেতন মানুষকে তৎপর থাকতে হবে। আমরা চাইব না গরিব জেলেদের আটক করতে। কিন্তু তারা কথা না শুনলে আমরা কঠোর হতে বাধ্য হব। অভয়াশ্রম চলাকালে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করব। রাতের বেলায় বেশি মাছ শিকার হয়। তাই রাতের বেলায় একটি স্পেশাল টিম প্রস্তুত রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যেন অভিযান পরিচালনা করতে পারি। সড়ক পথেও একাধিক চেকপোস্ট থাকবে।


অভিযান চলাকালে একটি নৌকাও নদীতে নামতে পারবে না, এমন হুঁশিয়ারিও দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। অধিক গতি বা একের অধিক ইঞ্জিনচালিত নৌকা রিকুইজিশন করে রাখা হবে। সেগুলো নৌ-পুলিশ ব্যবহার করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ