শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

মতলব প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি নিমাই, সম্পাদক জাকির

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

মতলব প্রেসক্লাবের ২০২৩ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সাপ্তাহিক দিবাকণ্ঠের মফস্বল সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার মতলব ব্যুরো ইনচার্জ রোটা. রেদওয়ান আহমেদ জাকির।

২০১৮ সালের প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৫বছরের জন্য ৫টি কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত হয়। উক্ত সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে সিনিয়র সাংবাদিকদের মৌখিক নির্দেশে ২০২৩ সালের কার্যকরী কমিটিতে নিমাই চন্দ্র ঘোষকে সভাপতি ও রোটা. রেদওয়ান আহমেদ জাকির সাধারণ সম্পাদক করা হয়। অচিরেই ২০২৩সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য যে, ২০১৮ সালের প্রেসক্লাবের সাধারণ সভার সিদ্ধান্তক্রমে ২০১৯ সালে গোলাম সারওয়ার সেলিম সভাপতি ও রোটা. শ্যামল চন্দ্র দাস সাধারণ সম্পাদক, ২০২০সালে রোকনুজ্জামান রোকন সভাপতি ও ফজলে রাব্বী ইয়ামিন সাধারণ সম্পাদক, ২০২১সালে ইকবাল হোসেন সভাপতি ও গোলাম হায়দার মোল্লা সাধারণ সম্পাদক, ২০২২সালে মোঃ আক্তার হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক (দায়িত্ব পালন করেনি) ও ২০২৩ সালে নিমাই চন্দ্র ঘোষ সভাপতি ও রোটা. রেদওয়ান আহমেদ জাকির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মতলব প্রেসক্লাবসহ সকল কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকির। সকলকে নববর্ষের শুভেচ্ছা।


এই ক্যাটাগরির আরো সংবাদ