শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

মতলব দক্ষিন পৌরসভা নির্বাচনে ‘বিএনপি’ প্রার্থীর নির্বাচন বর্জন

স্টাফ রির্পোটার / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিন পৌরসভা নির্বাচনের ৬ দিন আগেই নির্বাচন বর্জন করলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক বাদল।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। লিখিত বক্তব্যে মেয়র প্রার্থী এনামুল হক বাদল বলেন, আমি দল এবং দলের প্রতীকের প্রতি সম্মান রেখে অনেক বাধা থাকা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু নির্বাচনের প্রথম থেকেই নির্বাচন কমিশন ও প্রশাসন আমাকে অসহযোগিতা করে আসছে।

তাছাড়া সরকার দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরসভার প্রতিটি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রতিদিন দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি এবং নির্বাচনী কর্মকাণ্ডে বাধা প্রদানসহ নেতাকর্মীদের এলাকা ছাড়ার হুমকি প্রদান করছে। তাছাড়া নির্বাচনের প্রচারণার প্রথম দিন থেকে আমার নির্বাচনী পোস্টার প্রকাশ্য ছিঁড়ে ফেলে আগুন ধড়িয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমি নির্বাচন কর্মকর্তা, রিটানিং অফিসার, প্রধান নির্বাচন কমিশনার বরাবার ১০টি অভিযোগ করার পরও কোন প্রতিকার পাইনি। নির্বাচনের প্রচাারণা করতে গিয়ে মুন্সিরহাট ও জাফরিয়া এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালায়।

উল্লেখিত বিষয়েও অভিযোগ করে কোন প্রতিকার পাইনি। তাই রিটানিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা এবং সরকার দলীয় অব্যাহত হুমকি ধমকি, হামলা মামলায় জানমালের ক্ষয়ক্ষতি থেকে বিএনপি তথা ধানের শীষের কর্মী সমর্থকদের রক্ষা করার জন্য সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শে এক তরফা প্রহসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, আসন্ন মতলব পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক বাদল বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি। তিনি বিগত ৩ বার নির্বাচনে অংশগ্রহণ করে ২ বার মতলব পৌরসভার মেয়র নির্বাচিত হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ