শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

মতলব দক্ষিণ থানার উদ্যোগে মাস্ক বিতরণ

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১

চাঁদপুর জেলার মতলবে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মতলব দক্ষিন থানা পুলিশের আয়োজনে বাজারস্থ এলাকা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক বিতরন করা হয়েছে।

রোববার (২১ মার্চ) সকাল ১১টায় মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ উদ্ধুদ্ধকরণ কর্মসূচী ও জনসচেতনতামূলক কাযক্রমের শুভ উদ্বোধন করেন, মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া।

জানা যায়, বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে মতলব পৌর বাজারস্থ এলাকা, এন.এ.এম টাওয়ার মোড়, মেক্সিস্টেন্ড মোড়, টিএন্ডটি, পানির ট্যাংঙ্কি মোড় ও মতলব সেতুর টোল প্লাজা সহ বিভিন্ন পয়েন্টে গরীব ও অসহায় মানুষের মাঝে ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মফিজুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, এক্য পরিষদ মতলব দক্ষিণ শাখার সভাপতি বাবু গনেশ ভৌমিক সহ মতলব দক্ষিণ থানার সকল অফিসারবৃন্দ ও ফোর্স বাহিনী।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। দেশের স্বার্থে সকলের মাঝে ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। করোনা প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ