শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে রোটারী ক্লাবের আয়োজনে মাস্ক বিতরণ

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারী ক্লাব অব মতলবের আয়োজনে সকাল ১১টায় স্থানীয় রিকশা স্টেন্ড মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) মতলব বাজারের স্থানীয় রিক্সা স্ট্যান্ডে স্বাস্থ্যবিধি মেনে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

জানা যায় যে, উক্ত অনুষ্ঠানে প্যাথলজি সমিতি, সিএনজি শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, ভ্যান শ্রমিক ইউনিয়ন, অটো শ্রমিক ইউনিয়নসহ জনসাধারণের নিকট সহস্রাধিক মাস্ক বিতরণ করেন।

রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটা. শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন, মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও চার্টার সেক্রেটারী রোটা. মোফাজ্জল হোসেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং রোটারী ক্লাব মতলবের জয়েন্ট সেক্রেটারী রোটা. নুশরাত জাহান মিথেন, ট্রেজারার রোটা. মনির হোসেন, সদস্য রোটা. হেদায়েত উল্লাহ, রোটা. এমএ আজিজ বাবুল, রোটা. আব্দুল আজিজ। আরো অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজল ভট্টাচার্য্য, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মো: হাবিব, সদস্য মোঃ ইমন সরকার, মোঃ ইসমাইল শাকিল, জাতীয় শ্রমিকলীগ নেতা মোঃ জালাল উদ্দিন খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো সংবাদ