শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে মহান বিজয় দিবস পালিত

মো: রবিউল আলম, মতলব (দ;) / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব দক্ষিণে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দীপ্তবাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসটি পালন করা হয়।

দীপ্তবাংলা পাদদেশে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উদযাপন কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা পরিষদ, মতলব পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন, মতলব সূর্যমূখী কঁচি-কাঁচা মেলাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।

পরে নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদযাপন কমিটির আহবায়ক ফাহমিদা হক। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন, সাংবাদিকবৃন্দ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ