শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৩ জুলাই) উপজেলার নারায়নপুর বাজার, নাগদা ও মতলব সদর উপজেলার টিএন্ডটি এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ জনকে জরিমানা করা হয়েছে। করোনা মোকাবেলায় আমরা সবাই মিলে কাজ করছি। টিম ওয়ার্কের মাধ্যমে পুরো উপজেলা লকডাউন বাস্তবায়নে কাজ চলছে। কেউ স্বাস্থ্যবিধি মেনে না চললে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, থানার এস আই হাবিব সহ সঙ্গীয় ফোর্স, স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম ।


এই ক্যাটাগরির আরো সংবাদ