চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় করোনা সংক্রমন বৃদ্ধি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ জনকে ২৭ হাজার ৫শ ৩০টাকা জরিমানা সহ ৫ জনকে আটক করা হয়েছে ।
মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার মতলব বাজার ও নারায়নপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা সহ ৫জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরসহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সদস্য, আনসার বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যবৃন্দ ।
জানা যায়, বাজারের বেশ কয়েকটি দোকানে বাজার কমিটির মাধ্যমে তালা দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জনকে ২৭ হাজার ৫শ ৩০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক জানান, জরুরী প্রয়োজন ব্যতিত কারো ঘর থেকে বের হওয়া যাবে না। অননুমোদিত ব্যবসা প্রতিষ্ঠান খুললেই গ্রেফতার, জরিমানা ও দোকানে তালা দেয়া হবে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া জানান, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও মতলব বাজারে যে সকল কাপড় ব্যবসায়ী ও টেইলার্স দোকান খুলে তাদের মধ্যে ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। মুচলেকা গ্রহণ করে বাজার কমিটির জিম্মায় তাদেরকে ছাড়া হবে।







