শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণে “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। 

সোমবার (৬ জুন) মতলব দক্ষিণ উপজেলা ভূমি অফিসের উদ্যেগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ বলেন, ভূমি সেবা সপ্তাহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, দেশের মানুষকে সকল বিষয়ে সেবা দেয়ার জন্য আওয়ামী লীগ সরকার সবসময় কাজ করে।অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার (ভুমি) নুশরাত শারমিন বলেন,এখন থেকে প্রতিবছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণীর ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আনার অনুরোধ জানান।উপজেলা ভূমি অফিসের তথ্য কাম সেবা ডেস্ক চালুকরণ এবং ই- নামজারী, অনলাইন পর্চার আবেদন নেওয়া হবে। একই দিনে অনলাইনে নাগরিক মতামত নেওয়া ও নাগরিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে অনলাইন বুকস আপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মতলবপ্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকমোঃ ফয়সাল সরকার, মতলব পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শাহজাহান খান,উপাদী দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ভূৃমি সহকারী কর্মকর্তাবৃন্দ সহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার লোকজন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন স্থানীয় রিক্সা স্ট্যান্ডে লিফলেট বিতরণ,বিভিন্ন দোয়ালে লিফলেট সাঁটানো এবং পথসভায় বক্তব্য রাখেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ