শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

মতলব দক্ষিণে বর্তমান ৪ চেয়ারম্যানই হলেন নৌকার মাঝি

মতলব ব্যুরো / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

সকল জল্পন কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার মাঝি হলেন মতলব দক্ষিণ উপজেলার ৪ ইউনিয়ন বর্তমান চেয়ারম্যানগণ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়নের দলীয় অর্থাৎ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকার প্রতীক পাওয়ার জন্য ৪ ইউনিয়নের একাধিক প্রার্থী জেলা,উপজেলা ও কেন্দ্রে যে যার মতো করে তদবির করেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর)  দুপুরের পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটে।এতে বর্তমান চেয়ারম্যান দেরকেই পুনরায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলটির শীর্ষ পর্যায়ের নির্ভর যোগ্য তথ্য মতে নিশ্চিত হওয়া গেছে। ।

দলীয় সূত্রে আরো জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা ২৫ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগে ইউনিয়ন পরিষদে মনোনয়ন নিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের একদিন পর মঙ্গলবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়নে দলীয় প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মিজানুর রহমান সেলিম (ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য), নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আব্দুস সালাম মৃধা মামুন (ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি), উপাদী উত্তর ইউনিয়নের শহীদ উল্লাহ প্রধানীয়া ও  উপাদী দক্ষিণ ইউনিয়নের গোলাম মোস্তফা (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)।

উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, জানা যায়, চারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ১শত ৪৭ জন। তার মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩শত ২১ জন ( পুরুষ ৮,১২৮ এবং নারী ৮,১৯৩)।

নাযয়েরগাঁও দক্ষিণে মোট ভোটার ২০ হাজার ৮শত ৯৩ ( পুরুষ ১০,৬৪৪ এবং নারী ১০,২৪৯)। উপাদী উত্তর ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৫শত ৬০ জন ( পুরুষ ১১,৬৫৩ এবং নারী ১০,৯০৭)। উপাদী দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩শত ৭৩ জন (পুরুষ ১০,২৯২ এবং নারী ৯,০৮১)।

তৃতীয় দফার তফসিল মোতাবেক প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ভোটগ্রহণ ২৮ নভেম্বর।


এই ক্যাটাগরির আরো সংবাদ