শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের বিশেষ ত্রি-বার্ষিক কাউন্সিল

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা শাখার ত্রি-বার্ষিক বিশেষ কাউন্সিল ৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতের উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন অতিথিবৃন্দ। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য সম্মেলনের শুভ সুচনা করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। বিশেষ বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য বাবু নির্মল গোস্বামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন।

এ সময় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।

সম্মেলনে দ্বিতীয় পর্বে প্রত্যোক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে লিয়াকত হোসেন প্রধান ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ৩৮ ভোট ও দেওয়ান রেজাউল করিম পেয়েছেন ১২ ভোট।


এই ক্যাটাগরির আরো সংবাদ