চাঁদপুরের মতলব দক্ষিণে “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখার) আয়োজনে ও মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতায় সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিকেল ৩টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল, এমপি ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি লিয়াকত আলী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
অনুষ্ঠানে প্রধান সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম খান।
অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠানে সার্বিক নির্দেশনা প্রদান করেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নূর।
জানা যায়, মহড়ায় সহজে হাতে বহনযোগ্য এক্সটিং গুইসারের বোতল, বালতি ও ভেজা কাথা বা পাটের বস্তার সাহায্যে অগ্নি নির্বাপনের পদ্ধতি প্রদর্শন করা হয়। এসময় অত্র বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীরা পরীক্ষা মূলক ভাবে অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়। উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই মহড়ার আয়োজন করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম খান, আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন, মতলব ফায়ার স্টেশনের লিডার আবু সালেহ আতাউর রহমান,সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের চৌকস ফায়ারম্যানবৃন্দ।