শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

মতলব উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

শ্যামল সরকার, চাঁদপুর / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১

জাতীয় সাপ্তাহিক বিশ্বমিডিয়া পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও মতলব উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুজ্জামান ও নায়েরগাঁও দিগন্তের মতলব উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম রিঙ্কু  সহ তাদের ড্রাইভার সোহেল সরকার এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন মতলব উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বুধবার (১৯ মে) বিকাল সাড়ে ৪ টায় মুন্সির হাট বাজারস্থ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মতলব উপজেলা প্রেসকাবের সভাপতি শহীদুজ্জামান মাসুম, বক্তব্য রাখেন সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান,  সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবু প্রমুখ।
এ সময় বক্তরা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল নায়েরগাঁও দিগন্ত প্রতিনিধি শফিকুল ইসলাম রিঙ্কু গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তাকে  মুঠোফোনে জানিয়ে  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশের গাড়ি যাচ্ছিল তার সচিত্র প্রতিবেদনের জন্য সরোজমিনে যায়,  তাদের উপর মাছ ব্যাবসিরা  হামলা করে,  খবর পেয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুজ্জামান মাসুম সরোজমিনে যায় সেখানে ১৫ হাজার টাকার বিনিময় জাটকা ইলিশের গাড়ি ছেড়ে দেয় মতলব উত্তর থানা পুলিশ। উল্টো ৫০ হাজার টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন সাংবাদিকদের বিরুদ্ধে, ৫০ হাজার  টাকা জব্দ তালিকা দেখানো হয়নি এবং তাদের সাথে কোন টাকাও পায়নি।মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয় সাংবাদিকদের। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন সাংবাদিক বৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ