শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

মতলব উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন

মতলব প্রতিনিধি / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।


মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ ।


এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। যদি বাংলাদেশের প্রতি আমাদের আনুগত্য থাকে তাহলে, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতিও আমাদের বিশ্বাস অবিচল থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। যারা জনপ্রতিনিধি তাদের সব সময় প্রশাসন এবং দলের সঙ্গে সম্মনয় থাকতে হবে। প্রশাসন ও দলের সঙ্গে দূরত্ব থাকলে আমরা জনগণের সেবা যথাযথভাবে দিতে পারব না।


তিনি আরো বলেন, আপনাদের সেবামূূলক কার্যক্রম থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখবেন। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যরা যাতে পুরুষ সদস্যদের মতই কাজ করার সুযোগ বা বরাদ্দ পান সেদিকে লক্ষ রাখার জন্যেও তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানান।

শপথ গ্রহন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করা হয়।


এ সময় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম কবির হোসেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।


মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসানের সঞ্চালনায় নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভ‚তি ব্যক্ত করেন গজরা ইউপি চেয়ারম্যান মো. শহিদ উল্ল্যাহ প্রধান।


নবনির্বাচিত ইউপি চেয়ানম্যানরা হলেন-মোহনপুর ইউপির বীর মুক্তিযোদ্ধা হাজী সামছুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউপির নূূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপির আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপির সোবহান সরকার সুভা, সাদুল্লাপুর ইউপির জোবায়ের আজিম পাঠান সপন, দূর্গাপুর ইউপির মোকাররম হোসেন খান, ইসলামাবাদ ইউপির সাখাওয়াত হোসেন মুকুল, ফরাজীকান্দি ইউপির ইঞ্জি. রেজাউল করিম, গজরা ইউপির শহিদ উল্ল্যাহ প্রধান, বাগানবাড়ি ইউপির আব্দুল্লাহ আল মামুন, ষাটনল ইউপির ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউপির আবু বকর সিদ্দিক খোকন ও এখলাছপুর ইউপির মফিজুল ইসলাম মুন্না ঢালী।


এই ক্যাটাগরির আরো সংবাদ