শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

মতলব উত্তর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে ২রা নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৬৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


এরমধ্যে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন ও সাধারন সদস্য ৪৫৫ জন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ১৪ জন, ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীক ৭ ও স্বতন্ত্র প্রার্থী ২৫ জন।


বৃহস্পতিবার (৪ নভেম্বর) মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম ওইসব মনোনয়নপত্র বাছাইকালে ইউনিয়ন পরিষদ নির্বাচন ম্যানুয়েল আইনের ২৬ এর ১ (জ) ধারায় ঋণ খেলাপির কারনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিম ও একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল গাজীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকতা। পাশপাশি কলাকান্দা ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শিল্পী আক্তার ও একই ইউনিয়নের ৪,৫, ৬নং ওয়ার্ডের প্রার্থী জান্নাতি আক্তারের বয়স কমের কারনে তার মনোনয়নপত্রও বাতিল করেন রিটার্নি কর্মকর্তা। তবে প্রার্থীরা ৩ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নি কর্মকর্তা। বাকী ৬৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে।


এছাড়াও একাধিক মনোনয়নপত্র জমা না হওয়ায় ফতেপুর পশ্চিম ইউনিয়নে নুর মোহাম্মদ, দূর্গাপুর ইউনিয়নে মোকাররম হোসেন খান ও ইসলামাবাদ ইউনিয়নে সাখাওয়াত হোসেন সরকার মুকুলকে একক প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন। ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ এবং ২৮ নভেম্বর ১৪টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ