শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

মতলব উত্তরে ৪ দিনে ৩৭ জনকে ৪২ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

সাতদিনের কঠোর লকডাউনে বিধিনিষেধ মানাতে মাঠে কঠোরভাবে কাজ করছে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। স্বাস্থবিধি না মানায় চার দিনে ৩৭ জনকে ৪২ হাজার ৫শ’ ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গত চার দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মানাতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। লগডাউনের তিন দিনই দোকানপাট বন্ধ ছিল, রাস্তাঘাটও ফাঁকা ছিল। তবে কিছু মানুষ বের হলে বিধিনিষেধ অমান্য করার কারনে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রোববার উপজেলার গালিমখাঁ বাংলা বাজার, কালির বাজার, বেলতলী বাজার, কালীপুর বাজার জীবগাঁও, গজরা বাজার, নতুন বাজার, গজরা বাজার, রাঢীকান্দি, নবুরকান্দি, নাউরী বাজার, ইসলামিয়া মার্কেট (নতুন বাজার), আমিরাবাদ বাজার, জনতা বাজার, মতলব সেতু’সহ বিভিন্ন স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে ১০ জন পথচারীকে প্রায় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং শুক্রবার বিধিনিষেধ না মানায় ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং শনিবার তৃতীয় দিনে ১৪ জন ব্যাক্তিকে ১৪ হাজার ৭শত ৫০ টাকা, রোববার চতুর্থদিনে ৩ জন ব্যাক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ