শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

মতলব উত্তরে ৩০ পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২০ জুন) সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

এরপর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩০ ভূমিহীন ও গৃহহীনকে জমির দলিল, ঘরের চাবি তুলে দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি’সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এসব পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি জানান, দুঃস্থ মানুষগুলোর ঘর যাতে মানসম্পন্ন হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হচ্ছে।

প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা ঘর নির্মাণে অতুলনীয় কাজ করেছে বলেও জানান শেখ হাসিনা। খুব শিগগিরই আরও এক লাখ নতুন ঘর তৈরি করে দেয়া হবে বলেও জানান তিনি। আনুষ্ঠানিক বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ