শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

মতলব উত্তরে ২ হাজার কেজি জাটকা আটক

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২হাজার কেজি জাটকা ইলিশ আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর নির্দেশনায় মতলব উত্তর থানা পুলিশ টহলরত অবস্থায় ওসি (তদন্ত) মাসুদ হোসেন এর নেতৃত্ব থানা পুলিশ বাংলা বাজার শ্রীরায়েরচর সংলগ্ন এলাকা থেকে পিকআপ ভর্তি জাটকা আটক করা হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ভ্রাম্যমান অদালত পরিচালনা করে বহন কাজে ব্যবহৃত মিনি পিকআপ ও চালককে ৩ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটককৃত জাটকা ইউএনও গাজী শরিফুল হাসানের উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানায় ও গরীব দুুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, জাটকা ইলিশ রক্ষা করার লক্ষ্যে উপজেলাধীন আমিরাবাদ হইতে ষাটনল পর্যন্ত যাতে কেউ মাছ ধরার নৌকা নিয়ে নদীতে নামতে না পারে, সে লক্ষ্যে কাজ করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ