শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ৩

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য একে এম গোলাম নবী খোকন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ব্যাটারি চালিত বাইকের ড্র্রাইভার রাজন জানান, দুপুর আড়াইটার দিকে মতলব উত্তরের ঠেটালিয়া মেসার্স হযরত শাহ সোলেমান ফিলিং স্টেশনের উওর পাশে ব্যাটারি চালিত বাইকে ৩ জন যাত্রী বসা ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে মতলব পৌরসভার একটি ট্র্রাক সজোরে ধাক্কা দিলে ব্যাটারী চালিত বাইকের যাত্রীরা ক্যানেলে পরে যায়। পক্ষান্তরে ব্যাটারি চালিত বাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে বাইকের ড্রাইভার রাজন (২১), সাংবাদিক খোকন (৫৫) ও রিপন (৪০) মারাত্মক আহত হয়। অবস্থা বেগতিক দেখে মারাত্মক আহত সাংবাদিক একে এম গোলাম নবী খোকন ও রিপনকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। মতলব পৌরসভার ট্রাকটি ও দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারি চালিত বাইক টি মেসার্স শাহ্ সোলমান ফিলিং স্টেশনে আটক রয়েছে।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম সাংবাদিক একেএম গোলাম নবী খোকনের জন্য দোয়া চেয়েছেন।যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ