শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মতলব উত্তরে স্বেচ্ছায় খালের ময়লা-আবর্জনা পরিস্কার

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার সংলগ্ন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নিষ্কাশন খালে দীর্ঘ দিনের জমে থাকা ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করেছেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম।


মঙ্গলরবার (১০ আগষ্ট) থেকে ছেংগারচর বাজারের কৃষি ব্যাংকের সামনে থেকে স্বেচ্ছায় খালের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু করেন।

উপজেলার ছেংগারচর, বালুরচর, কলাকান্দা, হানিরপাড়, মিলারচর, মাথাভাঙ্গা, জোড়খালি, বারোআনি’সহ বিভিন্ন এলাকার বৃষ্টির জলাবদ্ধতা সৃষ্টি হয়।
সাইফুল ইসলাম বলেন, খাল-নালা হলো পানি চলাচলের পথ। কিন্তু দুর্ভাগ্যজনক অসচেতনভাবে খালে-নালায় ময়লা আবর্জনা ফেলছে। গৃহস্থালি বর্জ্য, পচা পেঁয়াজ, ছেঁড়া টেবিল ক্লথ, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য। এ খাল এখন কচুরিপানা, ময়লা আবর্জনা ও মশার প্রজনন আখড়ায় পরিণত হয়েছে। একদিকে করোনা মাহামারির সংক্রমণ বেড়েছে। অপরদিকে যদি মশার উৎপাতে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।


ব্যবসায়ী ইয়াছিন বলেন, নিষ্কাশন খালে কচুরীপানা ও বাজারের ময়লা ফেলা হয়। এতে খাল দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। সাইফুল ইসলাম ভাইয়ের অর্থায়নে কিছু অংশ পরিস্কার করা হচ্ছে। এভাবে যার যায়গা নিজ উদ্যোগে পরিস্কার করলে আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ