শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

মতলব উত্তরে শিশু আনিসা’র মৃত্যু নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কামরুজ্জামান হারুন, মতলব (উ:), চাঁদপুর / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের শিশু আনিসা রহমানের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারকৃত অপ-প্রচারের প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারী) বিকেলে আমিয়াপুর গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আনিসা রহমানের মামা মো. সালাউদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আনিসা রহমান বিগত কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্ট রোগে ভুগছিল।
২৫ জানুয়ারি সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ নিয়ে কিছু দুস্কৃতকারী নিজ স্বার্থ হাসিলে অপ-রাজনীতির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার শুরু করে। তা আনিসা’র পরিবারের দৃষ্টিগোচর হয়। আনিসাকে হারিয়ে আমাদের পরিবারের সবাই হতাশাগ্রস্থ।

পরিবারের পক্ষ থেকে সকলকে এ অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানান মৃত আনিসা’র মামা মো. সালাউদ্দিন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শরীফ হোসেন, ইউপি সদস্য শিবলু সিকদার, সমাজসেবক জুয়েল সরকার, তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন দুলাল, আনিছুর রহমান, আল-আমিন, বাবু পাঠান, জিশান আহমেদ ও নুরনবী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ