বিশিষ্ট শিল্পপতি,সমাজ সেবক, চাঁদপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি,গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (৭ই মে) দুপুরে তাঁর নিজ বাড়িতে ছেংগারচর পৌরসভার বিভিন্ন গ্ৰামের গরীব ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবীব, যুবলীগের নেতা জসীম উদ্দীন, গিয়াস উদ্দিন, ইসমাইল হোসেন,মুসা বেপারী প্রমুখ।