শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মো: কামরুজ্জামান হারুন / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

মতলব উত্তর উপজেলা বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় অমর ২১শে ফেব্রুয়ারিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।


মতলব উত্তর উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য বোরহান উদ্দিন মাষ্টার। এছাড়াও মতলব উত্তর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড: নূরুল আমিন রুহুল । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।


বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান,উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদক আইয়ুব আলী গাজী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ