চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ক্রীড়া চক্রের উদ্যেগে আন্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু রাধ্যেশাম সাহা চান্দু, আওয়ামীলীগের উপ কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, আওয়ামীলীগ নেতা ফজলুল হক,উপজেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক এ.কে আজাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিল্লাল তফাদার প্রমুখ।
সভাপতিত্ব করেন আন্ত ফুটবল টুর্নামেন্টের ট্যাকনিকেল কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ। পরিচালনায় ছিলেন উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিব ও মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়।