শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের আলোচনা সভা

মতলব উত্তর প্রতিনিধি / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা রক্ষায় টাস্কফোর্স কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর সভাটি আয়োজন করে। সভাপতিত্ব করেন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।


আগামী ৪ অক্টোবর থেকে অক্টেবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে সবধরনের কর্মসূূচি হাতে নিয়েছে প্রশাসন। সভায় উপস্থিত সকলে মা রক্ষায় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। ইলিশ রক্ষায় সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে এবং অভয়াশ্রমের সময় জেলেদেরকে নদীতে না নামতে নির্দেশ প্রদান করেন ইউএনও গাজী শরিফুল হাসান।


এছাড়াও এবারের মৌসুমে দেড় হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্য ও এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানান উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি।
সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ইকোফিস প্রতিনিধি মো. রাকিব হোসেন, জেলে প্রতিনিধি ওমর আলী, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি, বেলতলী নৌ পুলিশ ফাড়ি কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবি।


এই ক্যাটাগরির আরো সংবাদ